সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা ঘোষণাসহ জাতীয় পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে নৌযান শ্রমিকদের বেতন নির্ধারণের দাবি জানিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
রোববার সকালে বাংলাবাজার ফেডারেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতির মাধ্যমে নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম এ দাবি জানানো হয়।
আগামী ১৯ এপ্রিলের মধ্যে এ দাবি বাস্তবায়ন না হলে ২০ এপ্রিল মধ্য রাত থেকে লাগাতার কর্মবিরতির হুমকি দিয়েছেন তিনি।
আশিকুল আলম বলেন, ২৬ জানুয়ারি নৌ-পরিববহন মন্ত্রনালয়ের ত্রি-পক্ষীয় সভায় ৩০ দিনের মধ্যে শ্রমিকদের মজুরী সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হয়েছিল। তবে আড়াই মাস পরও সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। তাই ১৫ দফা দাবিতে ২০ এপ্রিল থেকে সারাদেশে লাগাতার কর্মবিরতি পালন করবেন তারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: