জাতীয়

সিম নিবন্ধন না হলে বন্ধ: তারানা

তারানা
তারানা

বায়োমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড নিবন্ধন যারা আগামী ৩০ এপ্রিলের মধ্যে করবেন না, তাদের সংযোগ নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হতে পারে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলালিংক আয়োজিত রোড শো শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গ্রাহকদের এসএমএস দিয়ে সতর্ক করা হবে—উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এরপরও নিবন্ধন না করলে তাদের সংযোগ পুরোপুরি বন্ধ করা হবে।

বর্তমানে ছয়টি মোবাইল ফোন অপারেটরের গ্রাহক সংখ্যা ১৩ কোটির কিছু বেশি। ৩ এপ্রিল পর্যন্ত ৫ কোটি ৪৫ লাখ সিমকার্ড নিবন্ধিত হয়েছে বলেও জানান তিনি।

অনলাইনে ৪০টি পেজ থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিমকার্ড নিবন্ধনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে—অভিযোগ করে তারানা হালিম বলেন, এই অপপ্রচারে অংশ নিচ্ছে বিএনপি, জামায়াত-শিবির আর অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরা।

সামাজিক প্রতিরোধের মাধ্যমেই তাদের মোকাবেলা করতে হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান এবং বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ