জাতীয়

বর্ষবরণে বিকেল ৫টা পর অনুষ্ঠান নয়: কমিশনার

ঢাবিতে ২ দিন স্টিকারবিহীন গাড়ি চলাচল বন্ধ

আসাদুজ্জামান মিয়া
আসাদুজ্জামান মিয়া

পহেলা বৈশাখে বিকেল ৫টার পর উন্মুক্ত স্থানে যে কোনো ধরনের কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ- ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া।

আগামী ১৩ থেকে ১৪ এপ্রিল রাত ৯টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্টিকারবিহীন গাড়ি চলাচল বন্ধ থাকবে

সোমবার সকালে ডিএমপি সদরদপ্তরে পহেলা বৈশাখের নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কয়েকদিন পরেই পহেলা বৈশাখ। রাজধানীসহ সারাদেশের মানুষ বাংলা নববর্ষকে বরণ করে নিতে প্রস্তুত। বরাবরের মতই পহেলা বৈশাখের মূল অনুষ্ঠান হবে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র সরোবর। তাই এসব এলাকাসহ রাজধানীর প্রত্যেকটি এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

রমনা ও ঢাকা বিশ্ববিবিদ্যালয়ের পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে-- এছাড়া জননিরাপত্তার স্বার্থে তল্লাশির সময় পুলিশকে সহযোগিতার আহ্বানও জানান তিনি।

গতবছর বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, এবার এমন কোনো ঘটনা ঘটতে দেয়া হবে না।

এছাড়া, মঙ্গল শোভাযাত্রায় কেউ মুখোশ পরতে পারবে না এ কথা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, তবে শোভা যাত্রার জন্য বানানো মুখোশ হাতে নেয়া যাবে। আরো ভুভু জেলা বাজানো বা কেনা বেচা করা যাবে না।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ