জাতীয়

দুর্নীতি তদন্তের রিপোর্ট জমা দিতে বিআরটিসিকে নির্দেশ

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আগামী ১৫ দিনের মধ্যে রাজধানীর ২১টি বিআরটিসি বাস ডিপোর দুর্নীতি তদন্তের রিপোর্ট জমা দিতে বিআরটিসিকে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

বিআরটিসি'র বাস সংকট সমাধানে সোমবার দুপুরে রাজধানীর পরিবহন ভবনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের ২১টি ডিপো ম্যানেজার ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সভায় হুঁশিয়ারি উচ্চারণ করে ওবায়দুল কাদের বলেন, নিদৃষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা না দিলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আশ্রয় নেবে মন্ত্রণালয়।

সারাদেশের পরিবহন সংকট সমাধানে আগামী বছর বিআরটিসিতে ৬০০ বাস ও ৫০০ ট্রাক যুক্ত হচ্ছে বলেও জানান মন্ত্রী।

এ সময় কুড়িল-বাড্ডা রুটে দুটি বাস সার্ভিস চালু করতে বিআরটিসি চেয়ারম্যানকে নির্দেশ দেন তিনি।

সভায় বাস ও ট্রাকের নানা সমস্যা ডিপো ম্যানেজাররা তুলে ধরলে মন্ত্রী পরিবহনের দুর্দশার জন্য বিআরটিসি ডিপোর অব্যবস্থাপনা ও দুর্নীতিকে দায়ী করে রাজধানীর ডিপোগুলোর দুর্নীতি তদন্তে সময়ও বেঁধে দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

এদিকে, রাজধানীসহ সারাদেশে বিআরটিসি'র প্রায় দেড় হাজার যাত্রীবাহী বাস চালু থাকলেও অধিকাংশ বাসের অবস্থা খুবই করুণ হওয়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। দায়িত্বশীলদের দুর্নীতি আর ত্রুটির কারণে অনেক বাস অচল অবস্থায় বছরের পর বছর ধরে পড়ে আছে বিআরটিসি'র বাস ডিপোতে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ