পহেলা বৈশাখ উপলক্ষে রমনা-সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ডিএমপির সভা শেষে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান মিয়া বলেন, পহেলা বৈশাখকে ঘিরে একটি চক্র বিভিন্ন যোগযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
এ ধারনের অপপ্রচারকারীদের কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার।
তিনি আরো বলেন, বর্ষবরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয় এলাকায় ১৯টি ওয়াচ টাওয়ারের পাশাপাশি পুরো এলাকা সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে। রাজধানীর বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাসি চালানো হচ্ছে।
এছাড়ও পহেলা বৈশাখকে ঘিরে কেউ যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে সে জন্য পুলিশের বিভিন্ন ইউনিট।