মোট দেশজ উৎপাদন-জিডিপি'র প্রবৃদ্ধি ৬.৭ হতে পারে বিশ্বব্যাংকের এ পূর্বাভাসের আবারো কঠোর সমালোচনা করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাংলাদেশের প্রবৃদ্ধি ৭. ২-এ তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক নিজেরাই নিজেদের প্রতিবেদন বিশ্বাস করে না তারা নানা সময় নানা মত দেয়।
মঙ্গলবার রাজধানীতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন।
বেসরকারি বিনিয়োগে মন্দা ও রেমিটেন্সে নিম্নগতিকে কারণ দেখিয়ে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৭ অর্জিত হতে পারে বলে সম্প্রতি অর্থনৈতিক মূলায়ন প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক।
একনেকের সভা শেষে বিশ্বব্যাংকের এই পূর্বাভাসের সমালোচনা করে পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে বিভিন্ন সময় বিশ্বব্যাংক বিভ্রান্তকর তথ্য দিয়ে আসছে।
বছর শেষে ৯৩ ভাগ এডিপি বাস্তবায়ন সম্ভব হবে জানিয়ে মন্ত্রী জানান এবছর ৭. ০- ৫ বেশি প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ। বিশ্বব্যাংকের কাছে যথাযথ পরিসংখ্যান না থাকায় বিভিন্ন সময় বিভিন্ন তথ্য প্রকাশ করছে বলেও অভিযোগ করেন মন্ত্রী।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ৩ হাজার ৫৮৪ কোটি টাকার ৮টি প্রকল্প অনুমোদন দেয় একনেক।