জাতীয়

বিজিবিতে গড়ে তোলা হবে নিজস্ব গোয়েন্দা বাহিনী: কামাল

কামাল
কামাল

নিজস্ব গোয়েন্দা বাহিনী গড়ে তোলা ছাড়াও সীমান্তের যেখানে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির ক্যাম্প নেই ওইসব স্থানে ক্যাম্প স্থাপন করা হবে জানিয়েছেন স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সকালে রাজধানীর বিজিবির সদরদপ্তর পিলখানায় কমান্ডারদের কনফারেন্সে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দুর্গম সীমান্তে টহলের জন্য বিজিবিকে হেলিকপ্টার দেয়া হবে জানিয়ে এসময় তিনি আরো বলেন, দেশের অন্যান্য বাহিনীর মত বিজাবির শীর্ষপদে র্যা ঙ্কের পরিবর্তন আনা হবে।

এছাড়া, সীমান্তে বিজিবির সহনশীলতার জন্য অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।

এসময় বিজিবির বিভিন্ন কার্যক্রম মন্ত্রীর সামনে তুলে ধরেন বাহিনীর প্রধান।

বিজিবি মহাপরিচালক বলেন, ভারত ও মিয়ানমারের সঙ্গে মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত প্রতিনিয়ত পাহারা দিয়ে চলেছে বিজিবি। তবে তাদের বিভিন্ন দুর্গম স্থানে যাতায়াতের ব্যবস্থা আরো ভালো হলে সীমান্তে নজরদারি আরো সহজ হতো।

বিগত ২০০৯ এর ফেব্রুয়ারির কলঙ্কময় অধ্যায়কে পেছনে ফেলে উন্নয়নের ধারায় ফিরে আসায় বিজিবির প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ