জাতীয়

চৈত্রের দাবদাহে বিপর্যস্ত সারাদেশের জনজীবন

দাবদাহে বিপর্যস্ত জনজীবন
দাবদাহে বিপর্যস্ত জনজীবন

চৈত্রের দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সারাদেশের জনজীবন—বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, এ রকম তাপমাত্রা আরো ২ থেকে ৩ দিন চলতে পারে।

সোমবার থেকে বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

গরমে ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত তিন দিনে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় মারা গেছেন দুই জন।

চৈত্রের শেষ কয়েক দিনে সারাদেশের তাপমাত্রার পারদ বেড়েছে হু হু করে। দুঃসহ গরমে দুর্বিসহ হয়ে পড়েছে জনজীবন। গত তিন দিনে চুয়াডাঙ্গা ও এর আশপাশের এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

গতকাল মঙ্গলবার এ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। আরো দু'একদিন এ তাপমাত্রা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দেশের উত্তরাঞ্চল এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে খেটে খাওয়া মানুষ। তিনদিনে চুয়াডাঙ্গায় গরমে মারা গেছে এক বৃদ্ধাসহ দুই জন।

রাজশাহীতে মঙ্গলবার সর্বোচ্চ ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ডাবের পানি, আখের রস ও রাস্তার পাশের ঠাণ্ডা পানীয় খেয়ে একটু স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন মানুষ।

তীব্র গরমে যশোরের জনজীবনও অতিষ্ট হয়ে পড়েছে। নিতান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ। এখানকার তাপমাত্রাও ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামে করছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ