বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে—উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের সহযোগিতার অনেক সুযোগ রয়েছে।
বুধবার সকালে নিজ কার্যালয়ে চীনের সহকারি পররাষ্ট্রমন্ত্রী কং শুয়ানইউ এর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
এসময় বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করতে চীনের প্রতি আহবান জানিয়ে প্রধানমন্ত্রী আগামীতে দু'দেশের বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আশা প্রকাশ করেন।
পরে সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের কোচি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিরোকো মিনামি। নার্সিংকে আরো আকর্ষণীয় পেশায় রূপ দিতে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানান শেখ হাসিনা।
পরে আলাদা কর্মসূচিতে মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারী এবং নির্বাচিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের আর্থিক অনুদানের চেক প্রদান করেন শেখ হাসিনা
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: