চিরায়ত বাংলা সংস্কৃতির এক অন্যতম অনুসঙ্গ চৈত্র সংক্রান্তি। মেলা ও নানা ধরনের লোকাচার-পার্বণে পালিত হয় দিনটি। এর বাইরেও আরো নানা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ জড়িয়ে আছে। দিনভর এমনই নানা আয়োজন ছিল রাজধানীর পুরান ঢাকায়।
পুরান ঢাকার শাখারি বাজার। পথঘাট দোকানপাট সব কিছুতেই নতুনত্বের ছোঁয়া। চৈত্রসংক্রান্তি উপলক্ষে ব্যবসা প্রতিষ্ঠানসহ এখানকার মানুষগুলোর মধ্যে হয়েছে নতুন প্রাণের সঞ্চার।
বিদায়ী বছরের হিসাব-নিকাশ শেষ করে নতুন হিসাব খোলা- চৈত্রসংক্রান্তির আরেক ঐতিহ্য হালখাতা।
সনাতন ধর্মাবলম্বীদের কাছে চৈত্র সংক্রান্তির আরেক ঐতিহ্য চড়ক পূজা। পিঠে বড়শি বিধে চড়ক গাছে টানানো রশিতে ঝুলতে থাকেন সন্নাসীরা। আর সন্ন্যাসীর আশীর্বাদ লাভের আশায় ভিড় জমান পুণ্যার্থিরা।
চৈত্রসংক্রান্তিতে বসেছে মেলা। মেলায় রয়েছে নাগরদোলা, বিভিন্ন স্টলে রাখা হয়েছে দেশি খাবারের সমারোহ।