সাম্প্রদায়িক উগ্রবাদ ও সন্ত্রাসের মতো জঞ্জাল দূর করার প্রত্যয় নিয়ে বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য র্যালি করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
বৃহস্পতিবার সকালে পুরোনো ঢাকার বাহদুর শাহ পার্কে র্যালি পূর্ব ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, সব জঞ্জাল দূর করে সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জামাত-শিবির এক সময় নববর্ষকে পালন করতে চাইতো না এবং নববর্ষকে হিন্দুয়ানি সংস্কৃতি বলে অপবাদ দিত। এইসর্বজনীন উৎসবকে যারা স্বীকার করতে চাইতো না; সেই ব্যক্তি, গোষ্ঠী ও অপশক্তির বিরুদ্ধে অপসংস্কৃতি যারা চালায়, নতুন কমিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে।
পরে বাহাদুর শাহ পার্ক থেকে র্যালি বের করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। সেখানে হাতি, ঘোড়া নিয়ে নববর্ষকে স্বাগত জানিয়ে ঢোল-তবলা, বাঁশিসহ নানা ধরনের বাদ্যযন্ত্র বাজানো হয়। একইসঙ্গে নানা প্রকারের ব্যানার ফেস্টুন বহন করেন নেতাকর্মীরা। হাজার হাজার আওয়ামী লীগ নেতা-কর্মীদের স্লোগান, গান-বাজনায় পুরানো ঢাকায় বৈশাখী রেশ ছড়িয়ে পড়ে।
র্যালিটি বাহাদুর শাহ পার্ক-ইংলিশ রোড-জনসন রোড-মাজার রোড থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।
র্যালি শুরু আগে সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি একেএম রহমত উল্লাহ। বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।