জাতীয়

গণভবনে শুভেচ্ছা বিনিময়

মুক্তচিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

মুক্তচিন্তার নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ্য করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বাংলা নববর্ষ উপলক্ষে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একইসঙ্গে ধর্ম রক্ষার নামে মানুষ হত্যাও সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

কোনো বিঘ্ন ছাড়াই দেশবাসী আনন্দ-উচ্ছাসে পহেলা বৈশাখ উদযাপন করছেন উল্লেখ করে শেখ হাসিনা আশা প্রকাশ করেন, জনগণের নিরাপত্তার স্বার্থে এবার পহেলা বৈশাখ উদযাপনে সময় বেধে দেয়া হয়েছে।

এ সময় বিকেল ৫টার মধ্যে পহেলা বৈশাখের সব অনুষ্ঠান শেষ করার আহ্বানে জনগণ সাড়া দেবে।

মুসলমান হিসেবে নয় বাঙালি হিসেবে দেশবাসী পহেলা বৈশাখ উদযাপন করছে জানিয়ে তিনি আরো বলেন, ধর্মকে যারা কটাক্ষ করে তারা বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছে।

ধর্মের নামে কিছু লেখাকে মুক্তচিন্তা নয় নোঙরামির সঙ্গেও তুলনা করে প্রধানমন্ত্রী সহনশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনে দেশবাসীর প্রতি আহ্বানও জানান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ