বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় তিনিএ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ডের সমালোচনা বাদ দিয়ে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করাটা প্রশ্নবিদ্ধ।
অন্য দেশকে নিয়ে সমালোচনার আগে নিজ দেশের মানবাধিকার পরিস্থিতি বিবেচনায় নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত মানবাধিকার প্রতিবেদনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করে আওয়ামী লীগের এ নেতা বলেন, নিজ দেশের মানবাধিকার পরিস্থিতি ও বিএনপি-জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ড এড়িয়েই এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
পহেলা বৈশাখ উদযাপন বিরোধী ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উত্থাপনকারীদেরও সমালোচনা করেন দলটির প্রচার সম্পাদক।