কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা ও গতবছর বর্ষবরণ অনুষ্ঠানে নারী নির্যাতনের ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে সংগঠনের সভাপতি রওশন আরা রুশো বলেন, সরকার গত এক বছরেও পহেলা বৈশাখে নারী লাঞ্চনার বিচার করতে ব্যর্থ হওয়ায় নারী জাতিকে অপমান করা হয়েছে।
আর তনু হত্যার বিচার নিয়ে সরকার একের পর এক প্রহসন করছে এসময় দেশের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের বিচারের দাবিও জানানো হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: