নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি সাবের হোসেন চৌধুরী।
শনিবার বিকেলে রাজধানীর খিলগাঁওয় এলাকায় ‘বিট পুলিশিং সমাবেশে’ তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি ও জাতিসংঘ মহাসচিবের উপদেষ্টা পরিষদের সদস্য সাবের হোসেন চৌধুরী বলেন, অপরাধ দমন করতে গিয়ে রাজনৈতিক হয়রানি করা যাবে না। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে প্রত্যেক নাগরিককে প্রত্যাশিত নিরাপত্তা দিতে হবে।
পুলিশ জনগণের সেবক উল্লেখ করে নাগরিকদের নিরাপত্তা দিতে কাউকে যেন রাজনৈতিকভাবে হয়রানি করা না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে বলেও জানান তিনি।
রাজধানীর প্রত্যেক থানাকে এ সময় আদর্শ করে গড়ে তোলার ঘোষণা দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনা (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আছাদুজ্জামান মিয়া বলেন, রাজধানীর প্রত্যেক থানাকে জনগণের সেবার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
এ জন্য থানায় সব ধরনের দুর্নীতি দমনেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।