জাতীয়

তথ্যের ভিত্তিতেই শফিক রেহমান গ্রেপ্তার: ইনু

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

সুনির্দিষ্ট অপরাধে জড়িত থাকার প্রাথমিক তথ্যের ভিত্তিতে সাংবাদিক শফিক রেহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রোববার দুপুরে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন-২০১৫ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হলে সম্মানের সঙ্গে শফিক রেহমান মুক্তি পাবেন।

শফিক রেহমান, শওকত মাহমুদ ও মাহমুদুর রহমানকে সাংবাদিকতার কারণে গ্রেপ্তার করা হয়নি—তাদের বিরুদ্ধে সাংবাদিকতার বাইরে বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে।

এর আগে মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থার সঠিক প্রতিফলন হয়নি। মার্কিন প্রতিবেদনকে দুঃখজনক উল্লেখ করে তিনি আরো বলেন, এতে তথ্যের ঘাটতি রয়েছে।

এ সময় তিনি বলেন, গণমাধ্যম চাপের মুখে নেই— মতপ্রকাশের ভিন্নমত চর্চার আইনগত অধিকার ভোগ করছে।

যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ২০১৫ নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়া হয়। এতে বলা হয়, প্রতিবেদনটি আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার সঠিক প্রতিফলন নয়। মার্কিন প্রতিবেদনকে দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি তথ্যনির্ভর নয়। কেননা, বাংলাদেশে গণতন্ত্র সংকুচিত নয়, এখানে উগ্রবাদীদের ছাড়া সব মতের জায়গা আছে।

সরকার বিচারবহির্ভূত হত্যা সমর্থন করে না। জঙ্গি দমনে সরকার কঠোর, কোনো ছাড় দিচ্ছে না। বাল্যবিবাহ বন্ধ, শ্রমের মান ও পরিবেশের উন্নয়ন, লিঙ্গবৈষম্য দূর, শিশুশ্রম নিরসনে কাজ করছে সরকার। গণমাধ্যম আইনের মধ্যে থেকে স্বাধীনতা ভোগ করছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ