জাতীয়

বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি সংরক্ষণের প্রস্তাব মন্ত্রিসভায়

বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি
বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি

প্রায় দেড়শ বছরের পুরনো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈত্রিক বাড়ির বয়স। একে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে সংরক্ষণের প্রস্তাব দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাবের পর বিষয়টি এখন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায়।

১৯২০ সালের ১৭ মার্চ এই বাড়িতেই জন্মেছিলেন বঙ্গবন্ধু। প্রায় দেড়শ বছরের পুরনো এই বাড়ি বিভিন্ন সময়ে সংস্কারের কারণে নানা রূপ পায়। বঙ্গবন্ধু নিজেও সংস্কার করেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেয়া হয়।

২০০১ সালের ১০ জানুয়ারি এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। মূল বৈশিষ্ট্য বজায় রেখেই এটি সংরক্ষণ করা হবে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ প্রস্তাব করা হয়। বিভিন্ন সময়ের সংস্কার, বঙ্গবন্ধুর সময়ের সংস্কার ও বিকল্প একটি সংস্কার প্রস্তাব উত্থাপন করা হয় মন্ত্রিসভায়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ