জাতীয়

উত্তরখানে শিশু হত্যা, বাবা-মা আটক

খুন
খুন

রাজধানীর উত্তরখানে স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহের জের ধরে দেড় বছরের শিশু নেহাল সাদিককে হত্যা করা হয়েছে। সোমবার রাতে উত্তরখানের মাস্টারপাড়া সোসাইটি রোডের একটি বাড়ির ফ্ল্যাট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রাতে ফ্ল্যাটের শয়নকক্ষে শিশুটির মরদেহ পাওয়া যায়। ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা-বাবাকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

শিশুটির বাবার নাম সাজ্জাদ হোসেন, মা ফাহমিদা মীর।

উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) মো. রেজাউল করিম বলেন, স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তানকে হত্যার দায় মা স্বীকার করেছেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ