জাতীয়

রাতে নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক

খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা মঙ্গলবার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন। রাত সাড়ে ৮টার দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

সকালে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান খুদে বার্তায় এ তথ্য জানান।

দলীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার ও রিমান্ডে পাঠানো এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গাজীপুর সিটি করপোরেশনে মেয়র আব্দুল মান্নানকে আবারো গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পরিপ্রেক্ষিতে করণীয় ঠিক করতে এ বৈঠকের ডাক দিয়েছেন খালেদা জিয়া।

বৈঠকে স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ ঢাকায় অবস্থানরত দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ