জাতীয়

সিম নিবন্ধনের শেষ সময় ৩০ এপ্রিল: তারানা

তারানা হালিম
তারানা হালিম

আঙ্গুলের ছাপের (বায়োমেট্রিক পদ্ধতি) মাধ্যমে ৩০ এপ্রিলের মধ্যে সিম নিবন্ধন না করলে ১লা মে থেকে বার্তা পাঠিয়ে সিম সাময়িকভাবে বন্ধ করা হবে—বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

মঙ্গলবার সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারিদের মোবাইল সিম পুনঃনিবন্ধনের জন্য বায়োমেট্রিক সিম নিবন্ধন পয়েন্টের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত ৬ কোটি ৩৬ লাখ সিম নিবন্ধিত হয়েছে আর নিবন্ধন কাজের জন্য একলাখ ডিভাইস রয়েছে। বাকী সময়ের মধ্যে বাকী সিমগুলোর নিবন্ধন শেষ হয়ে যাবে।

সচিবালয়ের যে পয়েন্টটি উদ্বোধন করা হয়েছে সেখান থেকে সকল মোবাইল কোম্পানির সিম নিববন্ধন করা যাবে বলেও জানান তারানা হালিম।

তিনি আরো বলেন, ১ মে থেকে স্বল্প সময়ের জন্য সিম বন্ধ করে ইঙ্গিত দেয়া হবে। এরপর পর্যায়ক্রমে সিম বন্ধের সময় বৃদ্ধি পাবে। এক সময় সিম পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

গত ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু হয়। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মার্চ মাসের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে, ৬টি অপারেটরের মোট গ্রাহক মোবাইল গ্রাহক সংখ্যা ১৩ কোটি ৮ লাখ ৮১ হাজার।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ