জাতীয়

প্রবৃদ্ধি ৭% বিস্ময় নয়: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

প্রবৃদ্ধি ৭% বিস্ময় নয়—এ অর্জন সরকারের পরিকল্পনা ও দেশপ্রেমের কারণেই সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক লীগের ৪৪ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, নিজেদের ভাগ্য উন্নয়ন নয়—দেশের মানুষের ভাগ্য উন্নয়নে অঙ্গীকারাবদ্ধ আওয়ামী লীগ সরকার। শিক্ষার্থীদের ফসলের মাঠে গিয়ে হাতে-কলমে কৃষি শিক্ষা নিতে হবে। এ সরকারের সকল পদক্ষেপ কৃষিবান্ধব।

বিএনপির আমলে সারের দাবিতে কৃষক হত্যার কথা তুলে ধরে তিনি আরো বলেন, যখনই সরকারে থাকে তখনই কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আওয়ামী লীগ।

খাদ্য উৎপাদন বাড়ানো ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারে ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, কৃষিপণ্য প্রক্রিয়াজতকরণের উপর সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এখন। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই কাজ করে আওয়ামী লীগ সরকার।

সংগঠনকে শক্তিশালী করতে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যেতে কৃষক লীগের নেতাকর্মীদের আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ