নতুন প্রজন্মের ভবিষ্যৎ নেতা হিসেবে যারা সজীব ওয়াজেদ জয়ের মেধা ও যোগ্যতাকে ভয় পায় তারাই তাকে অপহরণ যড়যন্ত্রে জড়িত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মার্কিন আদালতের দেয়া দণ্ড ও শফিক রেহমানের বাসায় এফবিআইর নথি পাওয়ায় জয়কে অপহরণ ও হত্যার প্রমাণ মিলেছে বলেও এ সময় জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, সাংবাদিক হিসেবে নয় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে জয়কে অপহরণের ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে তিনি বলেন, আগুন সন্ত্রাসে ব্যর্থ হয়ে এ ধরনের অন্ধকারের পথ বেছে নিয়েছে ষড়যন্ত্রকারীরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: