জাতীয়

দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করবে প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্ট

শেখ হাসিনা
শেখ হাসিনা

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপদেষ্টা পরিষদের তৃতীয় সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সবার জন্য শিক্ষার আলো নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য— উচ্চ শিক্ষার সুযোগ সকলের জন্য সহজ করেছে সরকার।

শিক্ষাই দারিদ্র দূর করতে পারে— উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, জাতি যত বেশি শিক্ষিত হবে দেশ তত দ্রুত উন্নত হবে।

সভা শেষে প্রধানমন্ত্রীর একান্ত সচিব ইহসানুল করিম জানান, মেধাবী কিন্তু দরিদ্র, এ রকম কেউ যেন উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে এই ট্রাস্ট গঠন করা হয়েছে। এরইমধ্যে এ ট্রাস্টে এক হাজার কোটি টাকা জমা হয়েছে বলেও জানান তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ