নওগাঁর বদলগাছি উপজেলায় একটি চুনাপাথর খনির সন্ধান পাওয়া গেছে— জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, উপজেলার বিলাসপুর ইউনিয়নের কাঁচপুর গ্রামে এ খনির সন্ধান পাওয়া গেছে খনিটি ভূপৃষ্ঠ থেকে ২২শ' ১৪ ফুট গভীরে। এটি প্রায় ৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, খনিটি যেহেতু ভূপৃষ্ঠ থেকে খুব বেশি গভীরে নয় তাই এটি উত্তোলন আর্থিকভাবে লাভবান হবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: