জাতীয়

সারাদেশে দ্বিতীয় দিনেও নৌযান ধর্মঘট অব্যাহত

নৌযান
নৌযান

বেতন বৃদ্ধি ও চাঁদাবাজি বন্ধসহ ১৫ দফা দাবিতে সারাদেশে দ্বিতীয় দিনের মতো শুক্রবারও ধর্মঘট পালন করছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন।

বুধবার মধ্যরাত থেকে দেশজুড়ে যাত্রীবাহী লঞ্চের পাশাপাশি সব ধরনের পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এতে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে লঞ্চ টার্মিনালগুলোতে আসা যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

আর দাবি পূরণ না হলে এ আন্দোলন চলবে জানিয়ে শ্রমিক নেতারা বলেন, সরকার ঘোষিত বেতন স্কেলে তাদের বেতন দিতে হবে।

এদিকে, শ্রমিকদের বেতন নিয়ে কোনো সমস্যা নেই বলে দাবি করে ধর্মঘটের মধ্যেই লঞ্চ চালানোর ঘোষণা দিয়েছেন মালিকরা।

এদিকে, বরিশাল থেকে বৃহস্পতিবার কয়েকটি যাত্রীবাহি লঞ্চ ছাড়লেও বেশির ভাগ লঞ্চই বন্ধ রয়েছে। খুলনায় পন্যবাহী জাহাজ বন্ধ রয়েছে বলে জানা গেছে। এতে খুলনা ও মংলা বন্দরে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার নৌমন্ত্রী শাজাহান খান বলেন, সাধারণ যাত্রীদের জিম্মি না করে শ্রমিক ও মালিকপক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ