জাতীয়

গণপরিবহনের ভাড়া কমানোর বিষয়ে সরকার উদাসিন

মুজাহিদুল ইসলাম সেলিম
মুজাহিদুল ইসলাম সেলিম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে গণপরিবহনের ভাড়া কমানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না সরকার –এ অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

শনিবার দুপুরে রাজধানীতে জ্বালানি তেলের দাম হ্রাস ও গণপরিবহনে ভাড়া শীর্ষক মতবিনিময় সভায় এ অভিযোগ করে তারা।

কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সরকার গণপরিবহনে ভাড়া কমানোর বিষয়ে সম্পূর্ণ উদাসীন।

জ্বালানি তেলের দাম বাড়লে গণপরিবহনে যেভাবে ভাড়া বাড়ানো হয় কমলে সেভাবে ভাড়া কমানোর উদ্যোগ নেয়া হয় না বলে জানান তিনি।

গণপরিবহনে চরম অব্যবস্থাপনা ও নৈরাজ্য চলছে উল্লেখ করে কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম বলেন, গণপরিবহনে মালিক-শ্রমিকদের দৌরাত্মের কারণে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান বিআরটিসিও আজ ধ্বংসের মুখে।

সরকারের ঘুষ ও চুরির টাকার লোকসান মেটাতে বিদেশ থেকে কম দামে জ্বালানি কিনে বেশি দামে বিক্রি করছে বলেও অভিযোগ করেন তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ