জাতীয়

মধ্যরাত থেকে কমছে জ্বালানি তেলের দাম

 জ্বালানি তেল
জ্বালানি তেল

ফার্নেস অয়েলের পর অবশেষে অন্যান্য সব তেলের দাম কমলো। অকটেন ও পেট্রোল লিটারে কমছে ১০ টাকা, ডিজেল ও কেরোসিন ৩ টাকা। তেলের নতুন দাম রাত বারোটা থেকে কার্যকর করার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিশ্ববাজারে যখন প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম ছিল ১২০ ডলার, ২০১৩ সালে তখন দেশের বাজারে দাম বাড়িয়ে বর্তমান অবস্থায় আনা হয়। এরপর থেকে কমতে কমতে, বিশ্ববাজারে দাম ৪০ ডলারের নিচে নেমে আসলেও, সরকারি প্রতিষ্ঠান বিপিসি'র ভর্তুকির লোকসান পুষিয়ে নেয়ার যুক্তিতে দেশের বাজারে একটুও কমানো হয়নি জ্বালানি তেলের দাম।

সবশেষ প্রায় তিন বছর পর গতমাসে ফার্নেস তেলে লিটার প্রতি ৬০ টাকা থেকে ১৮ টাকা কমিয়ে ৪২ টাকা নির্ধারণ করা হয়। ওই সময়ই অন্যান্য তেলের দাম লিটার প্রতি ২০ টাকা করে কমানোর ঘোষণা দিয়েছিলেন সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী। সেই প্রেক্ষাপটেই এবার অকটেন, পেট্রোল, ডিজেল, কেরোসিনের দাম কমানোর ঘোষণা আসলো।

এদিকে, জ্বালানি তেলের দাম কমানো হলে পরিবহন ভাড়াও সেই হারে কমানো হবে বলে আশ্বাস দিয়েছিলেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ