গণ মানুষের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা না গেলে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি কোন কাজে আসবে না বলে মন্তব্য করলেন সাবেক তত্তাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।
রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) আয়োজিত দুদিনের আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
দুর্নীতির কারণে সস্তা শ্রম দিয়েও নিরাপত্তা পাওয়া যাচ্ছে না— উল্লেখ করে জনগণের অংশগ্রহণ ও অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করার ওপর জোর দেন সুলতানা কামাল।
অনুষ্ঠানে বিআইডিএসের গবেষণা পরিচালক বিনায়ক সেন তার মূল প্রবন্ধে সিঙ্গাপুরের উদাহরণ দিয়ে বলেন, একটি দেশে গণতন্ত্র অনুপস্থিত থাকলেও উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব। তবে এক্ষেত্রে সকল পর্যায়ে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে বলে মত দেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: