পদ্মা সেতু প্রকল্পের কাজে ৩৩% অগ্রগতি হয়েছে বলে সংসদে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার বিকেলে জাতীয় সংসদের দশম অধিবেশনের নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ২০১৮ সালে পদ্মা সেতু প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবে। এছাড়া পদ্মা সেতুর আশপাশের এলাকার সকল রাস্তা মেরামত ও প্রয়োজনে ৪ লেন করা হবে বলেও জানান মন্ত্রী।
এর প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, রেলওয়ের উন্নয়নে ৩৯টি প্রকল্প চলমান রয়েছে। জাইকার অর্থায়নে শিগগিরই ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে উন্নতীকরণের কাজ শুরু হবে বলেও জানান তিনি।
এর আগে অধিবেশনের শুরুতেই প্যানেল সভাপতি মনোনয়ন দেন স্পিকার। এরপর শোক প্রস্তাব পাঠ করা হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: