জাতীয়

তনু হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

সড়ক অবরোধ
সড়ক অবরোধ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে সোমবার সকাল ৭টা থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

একই দাবিতে মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে বলে ঘোষণা দেয়া হয় শাহবাগ থেকে।

এদিকে, সকালে তনু হত্যা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম হত্যার বিচারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রান্তিক ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রান্তীক গেটের সামনে প্রগতিশীল ছাত্রজোটের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন এবং আটক হয়েছে ৮ জন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন, তনু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটের শিক্ষার্থীরা সকাল ছয়টা থেকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কে কয়েক হাজার যানবাহন আটকা পড়ায় পুলিশ সাড়ে আটটার দিকে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানার কেড়ে নিলে তাদের সঙ্গে সংঘর্ষসহ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় পুলিশের লাঠি পেটায় কমপক্ষে ১০ জন আহত হন। ৮ জনকে আটক করা হয়।

নতুন করে সংঘর্ষের আশঙ্কায় ঢাকা আরিচা মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন রাস্তা অবরোধ তুলে নেয়া হয়েছে। স্বাভাবিক রয়েছে যান চলাচল।

এদিকে, তনু হত্যার বিচারের দাবিতে আজ আধা বেলা হরতাল পালন করছে বিভিন্ন ছাত্র সংগঠন।

গত ২০ মার্চ সোহাগী জাহান তনুকে হত্যা করা হয়। ওই দিন রাত সাড়ে ১০টায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে পাওয়ার হাউসের অদূরে কালভার্টের পাশে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার হোসেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতপরিচয়ে কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ