জাতীয়

বিচারকদের অপসারণ আইনের নীতিগত অনুমোদন

মন্ত্রিসভা
মন্ত্রিসভা

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারকদের অসদাচরণ তদন্ত ও প্রমাণে তিন সদস্যের একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠনের বিধান রেখে ‘সুপ্রিম কোর্টের বিচারকদের অসদাচরণ ও অসামর্থ্য (তদন্ত) আইন, ২০১৬ এর নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

পরে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

শফিউল আলম সাংবাদিকদের বলেন, এ আইনে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অসদাচরণ তদন্ত ও প্রমাণে ৩ সদস্যের স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।

তিনি বলেন, আইনে রাখা হয়েছে কোনো ব্যক্তি বিচারকের ওপর ক্ষুব্ধ হলে তথ্য-প্রমাণাদিসহ জাতীয় সংসদের স্পিকারের কাছে অভিযোগ করবেন— কমিটি তদন্ত করে প্রতিবেদন স্পিকারের কাছে জমা দেবেন, প্রমাণ পাওয়া গেলে তা সংসদে উপস্থাপন করা হবে।

শফিউল আলম আরো জানান, এ আইনে বিচারকদের কোনো ধরনের অসম্মান যেন না হয় তার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও উন্নত দেশগুলোতেও বিচারকদের তদন্ত প্রক্রিয়া আইনের মাধ্যমে পরিচালিত হয় বলে জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, আইনটির নীতিগত অনুমোদন দেয়া হয়েছে— বিচারপতিদের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে এরপর মন্ত্রিসভায় আইনটি চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ