জাতীয়

রাবির অধ্যাপক রেজাউলের খুনিদের শনাক্ত সম্ভব: কামাল

দেশে কোনো আইএসের অস্তিত্ব নেই

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর খুনিদের শনাক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেনস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।

এ সময় আবারো দৃঢ়তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে জানায়, 'দেশে কোনো আইএসের অস্তিত্ব নেই যা আছে দেশের মধ্যে গড়ে উঠা জঙ্গিগোষ্ঠী।'

দেশে আইএস নেই উল্লেখ করে তিনি বলেন, দেশীয় জঙ্গিরা মাঝে মাঝে এ ঘটনা ঘটাচ্ছে—আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে জঙ্গিদের পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না।

জঙ্গি দমনে নতুন কোনো বাহিনী কাউন্টার ট্যারিজম এবং সাইবার ইউনিট কাজ করবে বলে জানান তিনি।

এদিকে, শিক্ষক হত্যার ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে বলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান কামাল।

এ সময় মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে যেসব খুন হয়েছে তার তথ্য আমাদের কাছে—সময় মতো সেগুলো প্রকাশ করা হবে।

পৃথিবীর অনেক আধুনিক দেশের চেয়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে মন্তব্য করে তিনি বলেন, সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের তদন্ত চলছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা, গাজীপুরের কাশিমপুর কারাগারের কাছে সাবেক কারারক্ষীকে হত্যাসহ সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ড নিয়ে তিনি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

আইএস নাম ব্যবহার করে দেশের সন্ত্রাসীরাই সাম্প্রতিক হত্যাকাণ্ড ঘটাচ্ছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব হত্যার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্রও রয়েছে।

জোর গলায় বলছি, যারা এসব ঘটনায় জড়িত, তাদের খুঁজে বের করতে পারবো সাম্প্রতিক সব হত্যাকাণ্ডই পরিকল্পিত বলে মনে করেন তিনি।

তবে এতো কিছুর পরও বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলে দাবি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,

উন্নত সব দেশের তুলনায় এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ