জাতীয়

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনার আশঙ্কা নেই

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সব ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকে মুক্ত—পরিবেশের ক্ষতি হওয়ারও কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) চেয়ারম্যান মোহাম্মদ আলী জুলকারনাইন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিবেশগত দিক ও নিরাপত্তা নিয়ে সোমবার সকালে রাজধানীতে আয়োজিত গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বাপশকের চেয়ারম্যান দাবি করেন, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সর্বাধুনিক ভিভিইআর প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যা এরইমধ্যে অনেক দেশে সফলভাবে কাজ করেছে।

তিনি আরো বলেন, বিদ্যুৎ কেন্দ্র যেসব নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে তাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। ৯ মাত্রার ভুমিকম্প হলেও রূপপরে কোনো ক্ষতি হবে না।

জাপানের ফুকুশিমা এবং ইউক্রেনের চেরনোবিল পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যেসব কারণে দুর্ঘটনা ঘটেছিল—রূপপুরে সেসব দুর্বলতাগুলো থাকবে না বলেও জানান মোহাম্মদ আলী জুলকারনাইন।

তবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ভবিষ্যতে দেশের জন্য সংকট তৈরির আশঙ্কার কথা জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ।

তিনি বলেন, দক্ষ জনবল আর প্রযুক্তি না থাকায় বাংলাদেশ এখনো এ ধরণের প্রকল্পের জন্য তৈরি নয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ভবিষ্যতে সংকট তৈরির আশঙ্কা রয়েছে।

এদিকে,পাবনার রূপপুরে বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ এগিয়ে চলছে। তবে জনবহুল স্থানে এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র করার যৌক্তিকতা নিয়ে এরইমধ্যে অনেক প্রশ্ন উঠেছে।

বিশেষ করে দুর্ঘটনার আশঙ্কা এবং পরিবেশগত দিক নিয়ে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বিপক্ষে অবস্থান নিয়েছেন অনেকেই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ