জাতীয়

বিচারপতি অপসারণ আইনে সংসদ-বিচার বিভাগ মুখোমুখি হবে না

 এবিএম খায়রুল হক
এবিএম খায়রুল হক

বিচারপতি অপসারণ আইনের ফলে সংসদ ও বিচার বিভাগ মুখোমুখি অবস্থানে চলে আসবে বলে যে আশঙ্কা করা হচ্ছে, তার কোন সম্ভাবনা নেই— বলে জানালেন আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হক।

মঙ্গলবার আইন কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ আইনের ফলে সংসদ ও বিচার বিভাগ মুখোমুখি হবে কিনা জানতে চাইলে খায়রুল হক বলেন, এ আইনটি শুধুমাত্র জনগণের কাছে বিচারপতিদের দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই করা হচ্ছে। সংসদ ও বিচার বিভাগকে মুখোমুখি করতে নয়।

বিচারপতিদের অসদাচরণের তদন্ত ও তাদের অপসারণের প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার জন্য যথাযথ ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান আইন কমিশনের চেয়ারম্যান।

সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সুপ্রিমকোর্ট বিচারক আইন-২০১৬ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী বিল সংসদে পাস হয়। ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সালের সামরিক সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারকের পদের মেয়াদ নির্ধারণ ও অপসারণের ক্ষমতা সাংসদদের হাতে ছিল। সামরিক সরকার সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ