জাতীয়

কঠোর নির্দেশ তবে অর্থের অভাবে এখনই সম্ভব নয়

ট্যানারি শিল্প
ট্যানারি শিল্প

কারখানা সরিয়ে নিতে সরকারের রয়েছে কঠোর নির্দেশ তবে অর্থের অভাবে এখনই সম্ভব নয়- বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রকল্পই অপরিকল্পিত বলে অভিযোগ পরিবেশবাদীদের।

মঙ্গলবার সকালে রিপোর্টার্স ইউনিটিতে হাজারীবাগ থেকে চামড়া কারখানা সরিয়ে নিতে মুখোমুখি অবস্থানে সরকার, ব্যবসায়ী ও পরিবেশবিদের নিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত সেমিনারে তারা এ কথা বলেন।

সভায় তারা বলেন, শ্রমিকদের বাসস্থান, স্বাস্থ্যের বিষয়ে কোনো নির্দেশনা নেই প্রকল্পে। পরিবেশ সুরক্ষার বিষয়টিও যথাযথভাবে বিবেচনা করা হয়নি। বুড়িগঙ্গা বাঁচাতে দ্রুততম সময়ের মধ্যে হাজারীবাগ থেকে কারখানা সরিয়ে নেয়া প্রয়োজন।

ট্যানারি শিল্প নগরী প্রকল্প পরিচালক আব্দুল কাইয়ুম বলেন, শিল্প নগরীতে কারখানা স্থানান্তরে সব ধরনের প্রস্তুতি সরকারের রয়েছে। বাকি যে কাজ রয়েছে, তা দ্রুত সময়ের মধ্যেই শেষ করা যাবে।

আর চামড়া ব্যবসায়ীরা বলেন, গ্যাস, বিদ্যুতের লাইন ছাড়াও অবকাঠামোর দিক থেকে এখনও অনেক কাজই শেষ করতে পারেনি সরকার। এ অবস্থায় তাদের স্থানান্তর সম্ভব নয়।

বুড়িগঙ্গা উদ্ধারের পাশাপাশি ওই এলাকার পরিবেশ রক্ষায় সরকার ও চামড়া ব্যবসায়ীদের এমন যুক্তি শুনতে চাননা পরিবেশবাদীরা। একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে হাজারীবাগ থেকে দ্রুততম সময়ের মধ্যে ট্যানারি স্থানান্তরের তাগিদ তাদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ