ধর্মের নামে সহিংসতার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
সৌদি আরবের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল-ফয়সালের জীবন ও কর্ম নিয়ে রিয়াদে আয়োজিত আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এ কথা বলেন।
সমন্বিতভাবে দৃঢ়তার সঙ্গে সহিংস চরমপন্থা মোকাবেলায় এক কাতারে শামিল হতেও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান মন্ত্রী।
এ সময় মুসলিম উম্মাহর কল্যাণে প্রিন্স সৌদ আল ফয়সালের ভূমিকার প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী।
কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলমামিক স্টাডিজ আয়োজিত সম্মেলনে যোগ দিতে গত ২৪ এপ্রিল থেকে ৩ দিনের সফরে সৌদি আরব রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। গত রোববার এ সম্মেলনের উদ্বোধন করেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: