অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা আবুল কাশেম (এ কে) ফজলুল হকে ৫৪তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।
বুধবার সকালে তিন নেতারা মাজারে শেরে বাংলার সমাধিতে ফুল দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
এ সময় মহানগর কমিটির নতুন সাধারণ সম্পাদকরা উপস্থিতি ছিলেন। পরে দলের সহযোগি হিসেবে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগও শেরে বাংলার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শেরে বাংলার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: