বাংলাদেশে অপরাধ করে পার পেয়ে যাওয়ার মতো পরিস্থিতি বিরাজ করছে বলে অভিযোগ করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।
সমসাময়িক পরিস্থিতি নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মার্শা বলেন, জুলহাজের মতাদর্শ বা বিশ্বাস যাই হোক না কেনো এ ধরনের হত্যাকাণ্ড সমর্থন করে না যুক্তরাষ্ট্র।
এসব ঘটনা তদন্তে বাংলাদেশকে সহায়তার আগ্রহও প্রকাশ করেন তিনি।
এদিকে, মার্কিন রাষ্ট্রদূতের অভিযোগের সত্যতা নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর রয়েছে।
আন্তর্জাতিক নয় দেশীয় সন্ত্রাসীরাই হত্যাকাণ্ডে জড়িত বলেও মন্তব্য করেন তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: