দেশকে অস্থিতিশীল করতে সুপরিকল্পিতভাবে দেশের বিভিন্ন পর্যায়ে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে ফাস্ট ট্রাক প্রজেক্ট মনিটরিং কমিটির চতুর্থ সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
মানুষ পুড়িয়ে যারা সরকারকে ক্ষমতা থেকে সরাতে পারেনি তারাই পেছন থেকে এসব গুপ্তহত্যাকারীদের মদদ দিচ্ছে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, খুব শিগগির হত্যাকারীদের গ্রেপ্তার করা যাবে।
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের বিষয়ে সচেতন থেকে সবাইকে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: