বিনা কারণে কারাগারে বন্দিদের আইনি সহায়তা দিতে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থাকে নির্দেশ দিয়েছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত জাতীয় আইনগত সহায়তা প্রদানের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় শেখ হাসিনা বলেন, দেশের প্রতিটি নাগরিকের আইনি সহায়তা পাওয়ার অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার।
শেখ হাসিনা বলেন, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা বর্তমান সরকারের লক্ষ্য। সেজন্য আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে সরকার।
এ সময় বিচার বিভাগের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে সরকারি আইনি সহায়তা, জাতীয় হেল্প-লাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে ১৬৪৩০ নম্বরে ডায়াল করে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়া যাবে।