সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবারো বলেন, দেশে আইএসের কোনো আস্তিত্ব নেই।
বৃহস্পতিবার রাজধানীর খামাড়বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিটিউশনে আয়োজিত ধর্মীয় সম্প্রীতি সম্মেলনে তিনি এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, দেশে যেসব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তাতে দেশের ভেতর জঙ্গিরা এ কাজ করে চলেছে। মূলত দেশকে অস্থিতিশীল করার জন্য।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে—দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই তবে জঙ্গিবাদী তৎপরতা আছে।
এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী। এর আগে সচিবালয় এবং জাতীয় সংসদে একই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রীর মতো পুলিশ প্রধান শহীদুল হকও মনে করেন, এসবই আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।
কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে না লিখতেও সবার প্রতি আহ্বান জানিয়ে পুলিশের আইজিবলেন, আইন হাতে তুলে নেবেন না।