জাতীয়

সহিংস চরমপন্থার বিরুদ্ধে একযোগে কাজের আহ্বান ইইউ পার্লামেন্টের

ইইউ পার্লামেন্ট
ইইউ পার্লামেন্ট

সহিংস চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশের সরকার, রাজনৈতিক দল ও সুশীল সমাজকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট।

বৃহস্পতিবার পার্লামেন্টের দক্ষিণ এশীয় বিষয়ক প্রতিনিধি দলের প্রধান জ্যঁ ল্যামবার্ট এক বিবৃতিতে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

তিনি বলেন, এ মুহূর্তে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা সরকারের প্রতি গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি সম্মান নিশ্চিতে ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছে, যা বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে ২০১৫ সালে নেয়া রেজ্যুলেশনেও বলা হয়েছে।

গত সোমবার কলাবাগানে নিজের বাসায় খুন হন সমকামী অধিকার কর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়। এই হত্যাকাণ্ড নিয়ে বিশ্বব্যাপী আলোচনার মধ্যে ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধির এই বিবৃতি এলো।

বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোতে উদ্বেগ ও নিন্দা জানিয়ে ওই বিবৃতিতে ল্যামবার্ট বলেন, “গত বছরের ফেব্রুয়ারি থেকে চরমপন্থিরা বেশ কয়েকজন সেক্যুলার ও নাস্তিক লেখক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের হত্যা করেছে।

সোমবারের হত্যাকাণ্ড ছাড়াও চলতি মাসেই এ তালিকায় যুক্ত হয়েছে একজন আইনের ছাত্র ও একজন ইংরেজির শিক্ষক।

বিবৃতিতে এ সব হত্যাকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সহিংসতা ও হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনেও সংহতি জানানো হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ