জাতীয়

অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনতেই হামলা চালাছে সন্ত্রাসীরা

মো. নাসিম
মো. নাসিম

অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনতে সুগভীর চক্রান্তের অংশ হিসেবে চোরাগোপ্তা হামলা চালাছে সন্ত্রাসীরা— বলে অভিযোগ ১৪ দলের সমন্বয়ক মো. নাসিমের।

শুক্রবার সকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতেই এমনটি করা হচ্ছে উল্লেখ করে মো. নাসিম বলেন, প্রত্যেকটি ঘটনারই একটি প্রতিক্রিয়া রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে যুদ্ধাপরাধ বিচার, ২১শে আগস্ট গ্রেনেড হামলার বিচার বন্ধ করতে না পেরে সরকারকে বিপর্যস্ত করতেই হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। যে কোনো মূল্যে চক্রান্তকারীদের প্রতিহত করা হবে।

দেশবাসীকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, নাশকতাকারীদের কোনো ছাড় নয়।

এ সময় ১৪ দলের সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের ইনু ও আম্বিয়া, উভয় পক্ষের নেতারাই উপস্থিত ছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ