জাতীয়

বায়োমেট্রিক পদ্ধতিতে ৮ কোটি সিম রেজিষ্ট্রেশন

তারানা হালিম
তারানা হালিম

বায়োমেট্রিক পদ্ধতিতে ৮ কোটি সিম রেজিষ্ট্রেশন হয়েছে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

শুক্রবার রাজধানীতে একটি মোবাইল অপারেটরের কাষ্টমার কেয়ার সেন্টারে সিম পুনঃনিবন্ধন কার্যক্রম দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

রেজিষ্ট্রেশনের সময় আরো বাড়ানো হবে কি-না?— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, এ বিষয়ে শনিবার সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরো বলেন, হাতের আঙ্গুলের ছাপ যাদের না মেলায় সিম রি-রেজিষ্ট্রেশন করতে পারেনি তাদের সিম বন্ধ করা হবে না।

দেশের মানুষের কল্যাণে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিষ্ট্রেশন কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে এ সময় জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।

তবে সিম ব্যবহারকারীরা বলেন, রেজিষ্ট্রেশনের সময় আরো বাড়ানো উচিত। এছাড়াও অনেক সময় লেগে যাচ্ছে একটি সিম রেজিষ্ট্রেশন হতে। হাতের আঙ্গুলের ছাপ না মেলায় অনেককেই বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে।

প্রসঙ্গত, সিম রেজিষ্ট্রেশন করতে সরকারের বেধে দেয়া সময়সীমা শেষ হবে ৩০ এপ্রিল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ