জাতীয়

বিএনপি-জামাত গুপ্তগত্যা চালাচ্ছে: শেখ হাসিনা

শেখ হাসিনা
শেখ হাসিনা

প্রকাশ্যে মানুষ খুন করে সরকার উৎখাতে ব্যর্থ হয়ে বিএনপি-জামাত এখন বেছে বেছে গুপ্তগত্যা চালাচ্ছে— বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, তারা দেশে উন্নয়ন চায় না, এটাই বাস্তবতা। তারা পারে শুধু মানুষ পোড়াতে; গুপ্তহত্যা করতে। হত্যা আর ধ্বংস ছাড়া তারা আর কিছুই করে না-জানে না। জাতির পিতার নেতৃত্বে আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে, আমরাই দেশে উন্নয়ন করেছি-করছি।

বিএনপি-জামাত পদ্মাসেতু নিয়ে যদি ষড়যন্ত্র না করতো তবে এ সেতুর কাজ এতো দিনে আরও এগিয়ে যেতো বলেও জানান প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের লক্ষ্য দেশের সুষম উন্নয়ন এমন মন্তব্য করে তিনি বলেন, দুর্নীতি করে ভাগ্য গড়তে আসিনি। রাজনীতি করছি নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয়, মানুষের কল্যাণে।

তিনি আরো বলেন, এ দেশের মানুষের জন্য আমার বাবা-মা-ভাই-বোন সবাই জীবন দিয়ে গেছেন। আমি সব হারিয়েছি, আমার তো আর হারাবার কিছু নেই। চাওয়া-পাওয়ার কিছু নেই। এখন এদেশের মানুষের জন্য কিছু করতে চাই।

নতুন প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র সম্পর্কে শেখ হাসিনা বলেন, আশা করি এ চিকিৎসাকেন্দ্র মানবসেবায় অবদান রাখবে।

এর আগে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রদ্ধা নিবেদন শেষে গোপালগঞ্জের মধুমতি নদীর ওপর দৃষ্টি নন্দন চাঁপাইল ব্রিজ উদ্বোধন করেন তিনি। পরে উদ্বোধন করেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, টুঙ্গীপাড়া প্রধান ডাকঘর, গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি কমপ্লেক্স, জাতীয় মহিলা সংস্থার ভবন।

পাশাপাশি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ১০ কিলো-ওয়াট এফএম রেডিও স্টেশন, টুঙ্গীপাড়া ও মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এবং কাশিয়ানী-গোপালগঞ্জ (গোবরা) নতুন রেলপথ নির্মাণ প্রকল্প।

এরপর বেলা সাড়ে ১১টায় জেলার কোটালীপাড়া উপজেলার উদ্দেশে সড়ক পথে যাত্রা করেন তিনি। সেখানে কোটালীপাড়া বাপার্ডে কিছু সময় অবস্থানের পর বিকেলে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করেন শেখ হাসিনা।

পাশাপাশি উপজেলার ১০০টি প্রাথমিক ও ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ