জাতীয়

উচ্চশিক্ষা নাগরিকদের অধিকার: ড. মিজান

ড. মিজানুর রহমান
ড. মিজানুর রহমান

উচ্চশিক্ষা নাগরিকদের অধিকার—এ অধিকার সরকারকেই নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযানের ২৫ বছর পূর্তিতে শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তরুণ শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরে তরুণ শিক্ষার্থী সম্মেলনে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ বিশিষ্টজনেরা।

এ সময় এক প্রশ্নের উত্তরে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা বলেন, মাধ্যমিক স্তর পর্যন্ত একমুখী শিক্ষা প্রচলন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে অভিভাবকদের আরো সচেতন হওয়ার ওপর জোর দেন।

অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশে মাধ্যমিক স্তর পর্যন্ত একমুখী শিক্ষা চালু করার পাশাপাশি বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

এর আগে বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযানের ২৫ বছর পূর্তিতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় তরুণ শিক্ষার্থী সম্মেলনের। বেলুন উড়িয়ে ও নাচগানের মাধ্যমে আয়োজনের উদ্বোধন করেন বিশিষ্টজন ও শিক্ষার্থীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ