উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে শ্রমিকদের বৈষম্য দূর করার বিকল্প নেই— বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রীক দলের (জাসদ) কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
ইনু বলেন, শ্রমিকদের অধিকার যথাযথভাবে প্রতিষ্ঠিত না হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখা কঠিন হয়ে পড়বে।
এদিকে, মে দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত আলাদা ২টি অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব— উল্লেখ করে ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: