জাতীয়

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করেছে সরকার : প্রধানমন্ত্রী

শেখ হাসিনা
শেখ হাসিনা

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করেছে সরকার— আর শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করছে সরকার জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহান মে দিবস উপলক্ষে রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ’৭৫ এর পর বাংলাদেশে শ্রমিক নীপিড়ন হয়েছিল—আর লোকসানের কথা বলে অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

কারো কাছে হাত পেতে নয় শ্রম দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে সরকার এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের পর বন্ধ সব কারখানা জাতীয়করণ করেছে আওয়ামী লীগ।

শেখ হাসিনা বলেন, উন্নয়নের এই ধারবাহিকতা যেন অব্যাহত থাকে। ২০২১ সালের মধ্যে আমরা দেশকে মধ্যম আয়ের আর ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই।

শেখ হাসিনা বলেন, জনগণের কল্যাণ করাই আমাদের লক্ষ্য, দেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে— বাংলাদেশ বিশ্বের কাছে এখন উন্নয়লেন রোল মডেল।

উদপাদন বাড়াতে ও কাজের গুণগত মান বৃদ্ধিতে মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শ্রমিকদের কর্মপরিবেশ উন্নত করতে বলেছেন মালিকদের।

আর যত্র-তত্র জমি না কিনে নির্দিষ্ট শিল্পাঞ্চলে কল-কারখানা গড়ে তুলতে মালিকদের প্রতি আহ্বানও জানান তিনি।

বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শুরুতেই ১৮৮৬ সালের পহেলা মে শ্রমিক অধিকার আদায়ে শহীদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, শ্রমিকদের উদপাদনেই দেশের অর্থনীতি সচল থাকে।

দেশজুড়ে একশটি বিশেষ শিল্পাঞ্চল গড়ে তোলা হবে— প্রধানমন্ত্রী বলেন, কৃষি-জমি রক্ষার পাশাপাশি শিল্পায়নের উন্নয়নে দেশে ১০টি শিল্পাঞ্চল এরইমধ্যে গড়ে তোলা হয়েছে।

শ্রমিকদের কল্যাণে আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে শ্রমিকদের বারগেইনিং এজেন্ট হয়ে কাজ সরকার এ কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার শ্রমিকদের ন্যূনতম বেতন বৃদ্ধি করেছে।

এছাড়া প্রবাসী শ্রমিকদের অবস্থা তদারকিতে তার সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ