জাতীয়

৩০০ মিলিয়ন ডলার কোথায় আমাকে দিন, এতিম দিবো

খালেদা জিয়া- জয়
খালেদা জিয়া- জয়

বাংলাদেশ থেকে ৩০০ মিলিয়ন ডলার পাচারের যে অভিযোগ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করেছেন তা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রোববার রাতে নিজের অফিশিয়াল ফেসইবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা বলেন জয়।

জয় বলেন, ‘আমি ৩০০ মিলিয়ন ডলারের কাছাকাছিও কোন সম্পদ কোনোদিন অর্জন করিনি— আমি তত ধনী নই।’

জয় বলেন, ‘একজন মহিলা যিনি এতিমের টাকা চুরি করেছেন, যার ছেলে দুর্নীতির কারণে এফবিআই কর্তৃক পলাতক আসামি, তার মতো লোকের অবশ্যই বঙ্গবন্ধুর দৌহিত্রের দিকে কাঁদা ছোড়া উচিত নয়।’

স্ট্যাটাসে তিনি বলেন, ‘ম্যাডাম, আপনি যদি জানেন যে ৩০০ মিলিয়ন ডলার কোথায়, অনুগ্রহ করে আমাকে জানান। আমি সেই সমস্ত অর্থ এতিমদের দান করে দিতে চাই।’

এর আগে শনিবার বিএনপির জোট শরিক দল জাগপার সম্মেলনে জয়কে প্রাণনাশের চক্রান্তের মামলায় সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘সেই মামলার নথিতেই আছে প্রধানমন্ত্রীর পুত্রের একটি একাউন্টেই আড়াই হাজার কোটি টাকার সমপরিমাণ ৩০০ মিলিয়ন ডলার জমা আছে। এই টাকা কোথা থেকে গেছে? এই টাকার উৎস কী?’

এ প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আপনার পোষা ভৃত্য মাহমুদুর রহমান এবং শফিক রেহমান এফবিআই এর গোপন নথি চুরি করে আমার সব ব্যাংক হিসাবের তালিকা পেয়েছে, কিন্তু সেই টাকা খুঁজে পায়নি।’

তিনি বলেন, ‘১/১১ এর সামরিক শাসকেরা যারা আমার মাকে আটক করেছিলো তারাও সেটি খুঁজে পায় নি। এমনকি এফবিআই সেটি পায়নি। এটা এজন্য যে, আমি ৩০০ মিলিয়ন ডলারের কাছাকাছিও কোন সম্পদ কোনদিন অর্জন করিনি। আমি ততো ধনী নই।’

সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘খালেদা জিয়া হলেন মিথ্যাবাদী এবং একজন চোর।’

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ