রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সোমবার ভোরে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এক সদস্য নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন (৪০)। তিনি ট্রাফিক পুলিশের পূর্ব জোনে কর্মরত ছিলেন।
দেলোয়ারকে ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।
দেলোয়ারের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ট্রাফিক পুলিশের বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, দেলোয়ারকে চাপা দিয়ে ট্রাক নিয়ে চালক পালিয়েছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: